এতো কেবল শুরু!


আজকের রাতটা হয়ত অন্যরকম হতে পারতো... হয়ত আমি এত তাড়াতাড়ি ঘরে ফিরতাম না... চারদিকে হয়ত এত নিস্তব্দতা থাকতোনা... হয়ত! বিজয়ের উল্লাস সবার মত আমিও খুব মিস করছি... একদম ধরেই নিয়েছিলাম আজ বিজয়ের আনন্দে সারারাত কেটে যাবে... একদম পুরাপুরি prepared যেটাকে বলে তাই ছিলাম...


কিন্তু শেষ মুহূর্তে এসে ভিতর থেকে সব কিছু কেমন জানি ঠাণ্ডা হয়ে আসলো... Match এর সময় heart beat যেমন অতিরিক্ত বেড়ে গিয়েছিলো... ঠিক তেমন করেই খেলা শেষ হওয়ার পর তা অতিরিক্ত কমে গেল...

আমার একটা problem আছে... যখন বাংলাদেশ খেলে... যখন খেলা তুমুল উত্তেজনাপূর্ণ থাকে... ওই সময়ে আমার মনে হয় আমি খেলা দেখলেই কোন অঘটন ঘটবে... এমন বোধহয় অনেকেরই মনে হয়... শেষের দিকে আমি ভয়ে খেলা দেখতে পারছিলাম না... Heart beat এর অবস্থা দেখে মনে হচ্ছিল ওইটা বোধহয় ভিতর থেকে বের হয়েই আসবে... শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর চলে এসেছিল... ইউসুফ ভাইয়ের হোটেলের সামনে প্রায় অর্ধশত মানুষ জড় হয়ে খেলা দেখছিল... আমি হোটেলের ভিতর বসে ছিলাম... বসে বসে পা নাচাচ্ছিলাম... খুব tensed থাকলে এমনটা করি...


উমার গুলের over টা শেষ হওয়ার পর যখন শুনলাম ৬ বলে ৯ রান, হাতে ৩ উইকেট... তখনো মনে মনে জয়টা আপন করে রেখেছিলাম... ২ বলে ৪ রান... তখনও শতভাগ আত্মবিশ্বাস ছিল... তার পরের বলে রাজ্জাক চলে যাওয়াতে শরীরটা কেন জানি ছেড়ে দিল... শেষ বলের কথা নাইবা বললাম... অদ্ভুত ব্যাপার হল খে্লা শেষ হওয়ার পরেও আমার মনে হচ্ছিলো খেলা শেষ হয়নি... মনে হচ্ছিলো আশপাশ থেকে কেউ আবার চিৎকার করে উঠবে... মানতে পারছিলাম না কিছুতেই... জয় এত কাছ থেকে দেখেও তা ছোঁয়া হলনা... মনে হচ্ছিলো... ইশ রাজ্জাক বলটা ঠেকালেই পারতো, মাশরাফি আরেকটা চার মেরে গেলেই হত... সাকিব আরেকটা over থাকলেই হত... নাজিমুদ্দিন, নাসিররা আরেকটু হাত খুলে খেললেই হত, শাহাদাত শেষ over এ এতোগুলো রান না দিলেই হত... :( মন মানছিলনা.. খেলা শেষ হয়ে যাওয়ার পরও বোধহয় নিজের দেশকে জেতানোর চেষ্টা করছিলাম... কিছু সময় যাওয়ার পর নিজেকে সামলে নিলাম... বুঝলাম, আমরা আসলে অনেক দূর পর্যন্ত চলে গেছি... World Champion আর Runner-up কে হারিয়ে আমরা Final এ উঠেছি... আরেকটু হলে কাপটাও আমরা পেয়ে যেতাম... পাকিস্তানকে অনেক পরিশ্রম করে আমাদের থেকে কাপ নিতে হয়েছে... তাও শেষের দিকে ব্যবধানটা এতো কম ছিল যে আমাদের কপালকেও কিছুটা দোষারোপ করতে হয়... কিন্তু একটা ব্যাপার ঘটেছে এই Asia Cup 2012 এ, সারাবিশ্ব ক্রিকেটের নতুন পরাশক্তিকে চিনে নিল... যেকোন Team এর জন্য এখন আমরা ভয়ঙ্কর... যারা বাংলাদেশের ক্রিকেট প্রতিভাকে তাচ্ছিল্য করত, তারাও এখন বাংলার বাঘকে নিয়ে অতি সাবধানে সম্মানের সাথে কথা বলে... তারা বুঝে গেছে, বাঘের গর্জন কতদূর পর্যন্ত যেতে পারে... যে অভয়ারন্যে  সাকিব-তামিম-নাসির-মুশফিকের মত বাঘের বিচরণ সেখানে অন্যদের একটু সাবধানেই চলা ফেরা করতে হবে...




Facebook এ একটু আগে একটা post share করে কিছু কথা লিখেছিলাম... শেষে ওগুলো সংযোজন না করে পারছিনা...




মেটালের শিরোপাটা হয়ত এবারের মত হাতছাড়া হয়ে গেলো...
তবে আসল শিরোপাটা এখনও তোমাদের ঘরেই... কোটি-কোটি মানুষের ভালবাসা...
তোমাদের আনন্দের প্রতিটা মুহূর্ত আমাদের আনন্দ দেয়...
আর প্রতি বিন্দু অশ্রু আমাদের চোখ ভিজিয়ে দেয়...


মন কতটা খারাপ তা হয়ত বুঝানো সম্ভব...
কিন্তু তোমাদের প্রতি ভালবাসা যে কত সহস্রগুণ বেড়ে গেলো তা বুঝানো সম্ভব না...

এগিয়ে যা বাঘের বাচ্চারা! এতো কেবল শুরু!




[Images are taken from public Facebook pages]

2 comments:

  1. Brishti BilashiniMarch 23, 2012 at 5:03 AM

    হুম, এইত কেবল শুরু। বাংলাদেশ টাইগারের গর্জন বিশ্ব শুনবে বারবার।

    ReplyDelete
  2.  আবার জিজ্ঞেস!!!!!

    ReplyDelete

Your thoughts are precious for me :)